ব্রাজিল শিবিরে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার নেই। দুই হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে থাকছেন না থিয়াগো সিলভাও। আক্রমণের সবচেয়ে ধারালো অস্ত্র আর রক্ষণের সবচেয়ে শক্ত স্তম্ভকে হারিয়ে হতোদ্যম ব্রাজিল। বাইরে থেকে যতই শক্ত দেখাক, আসলে ভেতরে ভেতরে ব্রাজিল যে নড়বড়ে হয়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না। এই ব্রাজিলকে মানসিকভাবে চাঙা করতে তাই অনুশীলন ক্যাম্পে ডেকে নিয়ে আসা হয়েছে মনোরোগ চিকিৎসক রেজিনা ব্রানদাওকে। পরশু তেরেসোপোলিসের অনুশীলন ক্যাম্পে তিনি অনেকক্ষণ কথা বলেছেন স্কলারির ছাত্রদের সঙ্গে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের মুখপাত্র অবশ্য বলছেন, পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই বড় ম্যাচের আগে ব্রানদাওকে ডেকে আনা হেয়ছে। মনোবিদের টোটকা জার্মানির বিপক্ষে ব্রাজিলকে কতটা উজ্জীবিত করে সেটাই এখন দেখার। আইএএনএস।