ব্রাজিল সেই নয়েই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা হবে ৭ মে। তার আগে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি আনন্দেই আছেন। গত ৫ মার্চ শেষ পরীক্ষা-নিরীক্ষার ম্যাচটা স্কলারির দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৫-০ গোলে। কিন্তু বড় এই জয়েও ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের উন্নতি হয়নি, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে আগের সেই নয় নম্বরেই ।
শীর্ষ পাঁচ দল স্পেন, জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগাল ও কলম্বিয়ার অবস্থানের রদবদল হয়নি। স্পেনের কাছে হেরেও ইতালি সেই আটেই। ফ্রান্সের কাছে ২-০ গোলের হার হল্যান্ডকে ছিটকে ফেলেছে শীর্ষ দশ থেকে। তাদের টপকে ১০-এ উঠে এসেছে আইভরি কোস্টের সঙ্গে ২-২ ড্র করা করা বেলজিয়াম। ফ্রান্স এক ধাপ এগিয়ে ১৭ নম্বরে। উন্নতির তালিকায় আছে বাংলাদেশও। ভারতের সঙ্গে ২-২ ড্র করা বাংলাদেশ দুই ধাপ এগিয়ে এখন ১৬২ নম্বরে। ওয়েবসাইট।