ব্রাজিল হারিয়েছে মেক্সিকোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রীতি ম্যাচ’ মাঝেমধ্যে দারুণ উত্তেজনা নিয়ে হাজির হয়। তার একটি জ্বলন্ত নিদর্শন হতে পারে কালকের ব্রাজিল ও মেক্সিকোর মধ্যকার ম্যাচটি। লাল কার্ড থেকে শুরু করে শ্বাসরুদ্ধকর উত্তেজনা সবই ছিল এই ম্যাচটিতে। মেক্সিকো সিটির উত্তরাঞ্চলীয় উপশহর টোরেনে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ ১১ মিনিটে দুই গোল করে ২-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল।ব্রাজিলের পক্ষে গোল দুটি করেছেন দীর্ঘদিন পর দলে ফেরা রোনালদিনহো ও মার্সেলো।ম্যাচের শুরুর দিকে ব্রাজিলীয় রক্ষণ ব্যূহের খেলোয়াড় ডেভিড লুইজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মেক্সিকো। তবে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও মেক্সিকো তাদের এই ‘অ্যাডভান্টেজ’কে কাজে লাগাতে ব্যর্থ হয়। সুন্দর ক্রীড়াশৈলীর মাধ্যমে ব্রাজিলই বাকি সময়টা মেক্সিকানদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। পরিশ্রমের ফলটা তারা পেয়ে যায় ৭৯ মিনিটেই। বক্সের ভেতর জটলা থেকে কোনাকুনি শটে গোল করেন রোনালদিনহো। এর ঠিক পাঁচ মিনিট পরেই নেইমারের সঙ্গে একটি ওয়ান টু ওয়ান পাস খেলে চমত্কার এক গোল করেন মার্সেলো।সর্বশেষ ১৫ ম্যাচে এটি ছিল মেক্সিকোর প্রথম পরাজয়। রয়টার্স।