ব্রাজিল ৬, আর্জেন্টিনা ৯, বাংলাদেশ ১৫২
ফিফা র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি ব্রাজিলের। আগের মতো ছয় নম্বরেই আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এগিয়েছে এক ধাপ। আর্জেন্টিনার অবস্থান এখন নয় নম্বরে। অন্যদিকে নয় থেকে ডেনমার্ক নেমে গেছে ১০ নম্বরে।রয়টার্সের খবরে বলা হয়েছে, আর্জেন্টিনার এক ধাপ উপরে ওঠা আর ডেনমার্কের এক ধাপ নিচে নামা ছাড়া আন্তর্জাতিক ফুটবলের আজ সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ের সেরা দশে কোনো পরিবর্তন নেই। যথারীতি শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে জার্মানি ও উরুগুয়ে।এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ১৫২তম স্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশের নিচে আছে মালয়েশিয়া (১৫৩), ইয়েমেন (১৫৭), সিঙ্গাপুর (১৫৮), ভারত ও মালদ্বীপ (১৬৪)। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে নেপাল। তাদের অবস্থান ১৪৯। এ ছাড়া পাকিস্তান রয়েছে ১৮১ ও শ্রীলঙ্কা ১৮৪তম স্থানে।ফিফা র্যাঙ্কিংয়ে সেরা ১০:১. স্পেন২. জার্মানি৩. উরুগুয়ে৪. হল্যান্ড৫. পর্তুগাল৬. ব্রাজিল৭. ইংল্যান্ড৮. ক্রোয়েশিয়া৯. আর্জেন্টিনা১০. ডেনমার্ক