ব্রাজিলকে কোভাচের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের দেশের বিশ্বকাপ জয়ের আশায় বুঁদ পুরো ব্রাজিল। কিন্তু নিকো কোভাচ ব্রাজিলিয়ানদের কাঁপিয়ে দিতে চান উদ্বোধনী ম্যাচেই। ১২ জুন সাও পাওলোতে উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া দলের কোচ বলছেন তাঁর দল ব্রাজিলকে ছেড়ে কথা বলবে না, ‘আমরা তাদের কাজটা কঠিন করে তুলতে চেষ্টা করব। তবে এটা সহজ হবে না।’ কোভাচ হুমকিটা দিতে পারছেন অভিজ্ঞতার জোরেই। ২০০৬ বিশ্বকাপেও গ্রুপের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ব্রাজিল-ক্রোয়েশিয়া। ব্রাজিল জিতেছিল কাকার একমাত্র গোলে। যে ম্যাচে ক্রোয়েশিয়ার তখনকার অধিনায়ক কোভাচ ৪১ মিনিটে মাঠ ছেড়ে বাধ্য হন চোটের কারণে। তাঁর মাঠ ছাড়ার মিনিট তিনেক পরই গোলটি করেন কাকা। সেই স্মৃতিও স্মরণ করিয়ে দিয়েছেন কোভাচ৷ এএফপি।