ব্রাজিলকে জেতালেন নেইমার-অস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমার্ধ শেষ হওয়ার অপেক্ষা চলছিল তখন। বক্সের বাইরে ফ্রিকিক পেল ব্রাজিল। বোঝাই যাচ্ছিল, নেইমারই নেবেন সেটি। বাঁক খাওয়ানো শটটা চলে গেল দক্ষিণ কোরিয়ার মানবদেয়ালের ওপর দিয়ে। গোলরক্ষক হাতও লাগিয়েছিলেন। কিন্তু ঠেকাতে পারলেন না। অনেক দিন মনে রাখার মতো আরেকটি গোল করলেন নেইমার। পরে অস্কারের গোল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের ব্যবধান বাড়িয়েছে (২-০)। ওয়েবসাইট।

অথচ অনুশীলনে চোট পাওয়ায় সিউলের প্রীতি ম্যাচটা খেলারই কথা ছিল না নেইমারের। কিন্তু মাঠে ঠিকই নামলেন। নেইমার ব্রাজিলের হয়ে খেললে গোল করবেন না, সেটা কি হয়? এ নিয়ে হলুদ জার্সি পরে টানা তিন ম্যাচে গোল করলেন বার্সা ফরোয়ার্ড।

দক্ষিণ কোরিয়া অবশ্য দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। তবে গোল শোধ করা দূরে থাক, বিরতির পর উল্টো আরেকটা খেয়ে বসে। পাওলিনহোর থ্রু থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন চেলসি মিডফিল্ডার অস্কার। চেষ্টা করেও ম্যাচে আর ফিরতে পারেনি দক্ষিণ কোরিয়া।