ব্রাজিলে আনেলকা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে টুইটারে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। পরে ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রম বহিষ্কারই করেছে নিকোলাস আনেলকাকে। তবে খুব বেশি দিন হয়তো ক্লাবহীন থাকতে হচ্ছে না নন্দিত-নিন্দিত ফ্রেঞ্চ স্ট্রাইকারকে। তবে নতুন এ ঠিকানাটা হতে পারে আরেক মহাদেশে। ব্রাজিলের ক্লাব অ্যাটলেটিকো মিনেইরো দাবি করেছে তারা ‘ফ্রি ট্রান্সফারে’ দলে আনছে আনেলকাকে। তার মানে রোনালদিনহো-আনেলকা যুগলবন্দী দেখা যাবে ব্রাজিলে? ফ্রেঞ্চ স্ট্রাইকার কিন্তু এখনো কিছু জানাননি। ওয়েবসাইট।