ব্রাজিলে আবার বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আর দুই মাসও বাকি নেই। অথচ ব্রাজিলে বিশ্বকাপবিরোধী বিক্ষোভ-প্রতিবাদ চলছেই। গত পরশুও ‘এখানে কোনো বিশ্বকাপ হবে না’ লেখা ব্যানার নিয়ে সাও পাওলোর মূল সড়কে বিক্ষোভ মিছিল করেছে হাজার খানেক মানুষ। ১২ জুন এই সাও পাওলোতেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। টুর্নামেন্টের আয়োজনেই বিলিয়ন ডলার খরচ করা হয়েছে বলে অভিযোগ তাদের। পরে অবশ্য শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি হাঙ্গামায় রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুটি ব্যাংক। ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এএফপি।