ব্রাজিলে নেইমারের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজে গোল করার পর নেইমারের উদ্যাপন। এর আগে-পরে ব্রাজিলের অন্য দুটি গোলেও রেখেছেন অবদান। পরশু বোস্টনে পর্তুগালের সঙ্গে প্রীতি ম্যাচের সবটুকু আলোই কেড়ে নিয়েছেন নেইমার। রয়টার্স
নিজে গোল করার পর নেইমারের উদ্যাপন। এর আগে-পরে ব্রাজিলের অন্য দুটি গোলেও রেখেছেন অবদান। পরশু বোস্টনে পর্তুগালের সঙ্গে প্রীতি ম্যাচের সবটুকু আলোই কেড়ে নিয়েছেন নেইমার। রয়টার্স

ইশ্, রোনালদো যদি থাকত, লড়াইটা নিশ্চয়ই জমত!না, রোনালদো থাকলেও পর্তুগাল ব্রাজিলের জয় রুখতে বা সমানে সমান লড়াই করতে পারত কি না সেটা ভিন্ন কথা। আফসোসটা নেইমার-রোনালদোর ব্যক্তিগত দ্বৈরথটা দেখা হলো না বলে। বোস্টনের দর্শকদের মনে রোনালদোর না-থাকার আফসোসটা বড় হয়ে থাকবে নেইমারের কারণেই।গত কনফেডারেশনস কাপ থেকেই ব্রাজিলের জার্সি পরে আলো ছড়িয়ে যাচ্ছেন নেইমার। পরশু নেইমার যেন ছাড়িয়ে গেলেন নিজেকেও। প্রীতি ম্যাচে পর্তুগালের বিপক্ষে ব্রাজিলের জয়টা আসলে নেইমারময় (৩-১)। বার্সেলোনা তারকা একক প্রচেষ্টায় নিজে এক গোল করেছেন, বাকি দুটি গোলেও রেখেছেন অবদান।গত সপ্তাহে অস্ট্রেলিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পরশুর এই জয়। লুইস ফেলিপে স্কলারির দল মাঠের পারফরম্যান্সেই বোঝাচ্ছে, ঘরের মাঠের বিশ্বকাপ তারা সত্যিই জিততে চায়! ব্রাজিলের রক্ষণের ভুলে ১৭ মিনিটে পর্তুগালকেই প্রথমে এগিয়ে দেন রাউল মেইরেলেস। গোল খেয়ে জেগে ওঠা ব্রাজিল সমতায় ফেরে দ্রুতই। ২৪ মিনিটে নেইমারের কর্নার, অধিনায়ক থিয়াগো সিলভার হেডে ১-১। একটু পরই অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন নেইমার, ৪০ গজ দূর থেকে বল পেয়ে পর্তুগালের ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকেই ডান পায়ের শটে ২-১। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ৩-১ করেন জো।ম্যাচ শেষে কোচ স্কলারি নেইমার প্রশংসায় পঞ্চমুখ, ‘নেইমার ছিল দারুণ, অবিশ্বাস্য। তিন-চার বছর ধরেই সে ভালো খেলছে। প্রতি ১৫ বা ২০ ম্যাচে এক দিন হয়তো সে নিজের মান অনুযায়ী বা তার স্বাভাবিক খেলাটা খেলতে পারে না। কিন্তু পর্তুগালের বিপক্ষে সে তার মানটা দেখিয়ে দিয়েছে।’ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পাশাপাশি পরশু প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনও। তবে জেনেভায় ভিসেন্তে দেল বস্কের দলের দিনটা ভালো যায়নি। হেসুস নাভাসের যোগ করা সময়ের গোলে স্পেন চিলির সঙ্গে কোনোক্রমে ২-২ গোলে ড্র করেছে। এদুয়ার্দো ভারগাস দুবার এগিয়ে দিয়েছিলেন চিলিকে। পঞ্চম মিনিটে দেওয়া তাঁর প্রথম গোলটি কাটাকাটি হয়ে যায় ৩৮ মিনিটে স্পেনের রবার্তো সালদাদোর গোলে। বিরতির কেবলই আগে আবারও চিলিকে এগিয়ে দেন ভারগাস। স্পেন সমতায় ফেরে ইংলিশ লিগে খেলা আরেক খেলোয়াড় নাভাসের গোলে। এএফপি।