ব্রাজিলে ফিরে গেলেন মোহামেডানের ফুটবলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সকালে ঢাকায় এলেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সারা দিন বসে থাকতে হয়েছে মোহামেডানের ব্রাজিলিয়ান ফুটবলার অলিভিয়েরা ফিলিপকে। ভিসা না থাকায় পা-ই রাখতে পারেননি বাংলাদেশের মাটিতে। যদিও মোহামেডান ক্লাবের পক্ষ থেকে বিমানবন্দর থেকে তাঁর ভিসা নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় সন্ধ্যায় ফিরতি ফ্লাইটেই ব্রাজিলের উদ্দেশে রওনা হন এই ফুটবলার।