ব্রাজিলে বিশ্বকাপ প্রস্তুতি চলছে, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেরিতে হলেও দ্রুতগতিতে এগিয়ে চলেছে ব্রাজিলে ২০১৪ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি। এরই মধ্যে ১২টি স্টেডিয়াম নির্মাণ বা সংস্কার করা হয়েছে। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা বা ফুটবলপ্রেমীদের জন্য খবরটা বেশি স্বস্তির, বলার অপেক্ষা রাখে না।স্বস্তির খবরের সঙ্গে অস্বস্তির খবরও অবশ্য রয়েছে। এই প্রস্তুতি এখন ব্রাজিলীয়দের কাছে ‘গলার কাঁটা’ হয়ে দেখা দিয়েছে। এরই মধ্যে প্রস্তুতির জন্য নির্ধারিত বাজেটের তিন গুণেরও বেশি অর্থ খরচ করে ফেলেছে কর্তৃপক্ষ। প্রস্তুতি এখনো বাকি। এর মানে খরচ আরও বাড়বে। আর বাড়তি খরচ বহন করতে হচ্ছে ব্রাজিলের কর প্রদানকারীদের।ব্রাজিলের একটি অডিট ফার্মের উপদেষ্টা পরিচালক আমির সমোগি রয়টার্সকে বলেন, ‘আমি বুঝতে পারি না, কেন ব্রাজিলে একটি স্টেডিয়াম নির্মাণ করতে ২৭৫ মিলিয়ন ডলার খরচ হয়। এর অর্ধেক খরচ করেও বিশ্বের যেকোনো দেশে ৪০ থেকে ৫০ হাজার আসনের স্টেডিয়াম নির্মাণ সম্ভব।’রয়টার্স জানায়, বিশ্বকাপের প্রস্তুতির পেছনে এরই মধ্যে ৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার খরচ করেছে ব্রাজিল। ২০০৬ সালের বিশ্বকাপে ১২টি স্টেডিয়াম প্রস্তুত করতে ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার খরচ করেছিল জার্মানি। মাত্র দুই বছর আগে বিশ্বকাপ আয়োজন করতে দক্ষিণ আফ্রিকার ব্যয় হয়েছিল মাত্র ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।