ব্রাজিলে ভিদাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্তুরো ভিদাল বিশ্বকাপে যেতে চেয়েছিলেন পুরোপুরি সুস্থ হয়েই। ডান হাঁটুর চোটে ভোগা জুভেন্টাস তারকা তাই সপ্তাহ দুয়েক আগে নিজেকে সঁপে দিয়েছিলেন সার্জনের ছুরির নিচে। এখন সুস্থ হওয়ার পথে এই চিলিয়ান। বিশ্বকাপে যাওয়ার ইচ্ছা পূরণ হয়েছে ভিদালের। চিলির চূড়ান্ত দলে সুযোগ পেয়ে ব্রাজিলে যাচ্ছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। দক্ষিণ আমেরিকান দলটি গ্রুপ ‘বি’তে সঙ্গী হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, রানার্সআপ হল্যান্ড ও অস্ট্রেলিয়ার। এএফপি।