ব্রাজিলে যাচ্ছে যারা
ইউরোপ
স্পেন, জার্মানি, হল্যান্ড, ইতালি, ইংল্যান্ড, রাশিয়া, সুইজারল্যান্ড, বেলজিয়াম, বসনিয়া
(বাকি চারটি দল নির্ধারিত হবে প্লে-অফে। পর্তুগাল, ক্রোয়েশিয়া, ইউক্রেন, গ্রিস, ফ্রান্স, সুইডেন, রোমানিয়া, আইসল্যান্ড—এই আটটি দলের প্লে-অফের ড্র আগামী পরশু)
এশিয়া
জাপান, অস্ট্রেলিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া
(জর্ডান ১৩ ও ২০ নভেম্বর দুই লেগের প্লে-অফ খেলবে উরুগুয়ের সঙ্গে)
দক্ষিণ আমেরিকা
ব্রাজিল (স্বাগতিক) আর্জেন্টিনা, কলম্বিয়া, চিলি, ইকুয়েডর
(উরুগুয়ে ১৩ ও ২০ নভেম্বর প্লে-অফ খেলবে জর্ডানের সঙ্গে)
কনক্যাকাফ
যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, হন্ডুরাস
(মেক্সিকো ১৩ ও ২০ নভেম্বর প্লে-অফ খেলবে ওশেনিয়ার দল নিউজিল্যান্ডের সঙ্গে)
আফ্রিকা
প্লে-অফ থেকে পাঁচটি দল যাবে বিশ্বকাপের মূলপর্বে। দুই লেগের প্লে-অফের প্রথম লেগের ফল—ঘানা ৬: ১ মিসর, ইথিওপিয়া ১: ২ নাইজেরিয়া, তিউনিসিয়া ০: ০ ক্যামেরুন, বুরকিনা ফাসো ৩: ২ আলজেরিয়া, আইভরি কোস্ট ৩: ১ সেনেগাল। প্লে-অফের দ্বিতীয় লেগ ১৬, ১৭ ও ১৯ নভেম্বর।