ব্রাজিলে যাচ্ছেন না তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইব্রাহিমোভিচ, লেভানডফস্কি, চেক ও বেল
ইব্রাহিমোভিচ, লেভানডফস্কি, চেক ও বেল

বিশ্বকাপ ফুটবল আর মাত্র ২০৩ দিন দূরে। মেসি, রোনালদো, রিবেরি, রুনিদের ব্রাজিলে দেখার জন্য এই অপেক্ষা দ্রুতই শেষ হয়ে যাবে। প্রত্যাশিতদের প্রায় সবাইকে দেখা যাবে ব্রাজিলে। তবু কয়েকজন আছেন, যাঁরা থাকলে আরও বর্ণিল হতে পারত বিশ্বকাপ। জ্লাতান ইব্রাহিমোভিচের নামটাই বলতে হবে সবার আগে। সুইডিশ স্ট্রাইকার আক্ষেপের সঙ্গী গ্যারেথ বেলের মতো আরও কয়েকজন ইউরোপ আলো করা তারকা। তাঁদের নিয়ে দুর্দান্ত একটি একাদশই গড়া যায়। যে একাদশ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ওই সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরার সামর্থ্য রাখে।

পিওতর চেক
গোলরক্ষক: চেক প্রজাতন্ত্র, চেলসি
জাতীয় দলে ম্যাচ: ১০৫
ক্লাবে: ৩০৩
ব্রানিস্লাভ ইভানোভিচ
ডিফেন্ডার: সার্বিয়া, চেলসি
জাতীয় দলে ম্যাচ: ৬৭
ক্লাবে ম্যাচ: ১৫২
ড্যানিয়েল অ্যাগার
ডিফেন্ডার: ডেনমার্ক, লিভারপুল
জাতীয় দলে ম্যাচ: ৬১
ক্লাবে ম্যাচ: ১৬১
নেভান সুবোটিচ
ডিফেন্ডার: সার্বিয়া, বরুসিয়া ডর্টমুন্ড
জাতীয় দলে ম্যাচ: ৩৬
ক্লাবে ম্যাচ: ১৫৮
ডেভিড আলাবা
ডিফেন্ডার: অস্ট্রিয়া, বায়ার্ন মিউনিখ
জাতীয় দলে ম্যাচ: ৩০
ক্লাবে ম্যাচ: ৬৯
মারেক হামসিক
মিডফিল্ডার: স্লোভাকিয়া, নাপোলি
জাতীয় দলে ম্যাচ: ৬৮ (গোল ১১) ক্লাবে ম্যাচ: ২২৪ (গোল ৬৬)
অ্যারন রামসে
মিডফিল্ডার: ওয়েলস, আর্সেনাল
জাতীয় দলে ম্যাচ: ৩০ (৮)
ক্লাবে ম্যাচ: ১১৫ (১৩)
হেনরিক মেখিতারিয়ান
মিডফিল্ডার: আর্মেনিয়া, ডর্টমুন্ড
জাতীয় দলে ম্যাচ: ৪৩ (১২)
ক্লাবে ম্যাচ: ১০ (৩)
গ্যারেথ বেল
উইঙ্গার: ওয়েলস, রিয়াল মাদ্রিদ
জাতীয় দলে ম্যাচ: ৪৩ (১১)
ক্লাবে ম্যাচ: ৭ (৩)
রবার্ট লেভানডফস্কি
স্ট্রাইকার: পোল্যান্ড, ডর্টমুন্ড
জাতীয় দলে ম্যাচ: ৫৬ (১৮)
ক্লাবে ম্যাচ: ১০৩ (৫৮)
জ্লাতান ইব্রাহিমোভিচ
স্ট্রাইকার: সুইডেন, পিএসজি
জাতীয় দলে ম্যাচ: ৯৬ (৪৮)
ক্লাবে ম্যাচ: ৪৫ (৩৮)

বন্ধনীতে বর্তমান দলের গোলসংখ্যা।