ব্রাজিলের অলিম্পিক দলে হালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ সদস্যের প্রাথমিক দলে ছিলেন না তিনি। লন্ডন অলিম্পিকের জন্য ব্রাজিলের ঘোষিত ১৮ সদস্যের চূড়ান্ত দলেও ফিফার দুইবারের বর্ষসেরা রোনালদিনহোকে রাখেননি কোচ মানে মেনেজেস। জনপ্রিয় স্ট্রাইকার হালককে রাখা হয়েছে দলে।অলিম্পিক মূলত অনূর্ধ্ব ২৩ বছর বয়সী ফুটবলারদের লড়াই। তবে কোনো দল চাইলে এর চেয়ে বেশি বয়সী সর্বোচ্চ তিনজন খেলোয়াড় রাখতে পারে। এই নিয়মের মধ্যে পোর্তোর স্ট্রাইকার হালক এবং দুই ডিফেন্ডার থিয়াগো সিলভা ও মার্সেলোকে রেখেছেন মেনেজেস।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রত্যাশিতভাবে ব্রাজিলের আক্রমণ ভাগের কেন্দ্রে আছেন তরুণ নেইমার। সঙ্গে হালক ছাড়াও থাকছেন আলেক্সান্ডার পাতো এবং লিয়েন্দ্রো ড্যামিও।চূড়ান্ত দল ঘোষণার আগে গত ৯ জুন নিজেদের শেষ প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-৩ ম্যাচে হারে ব্রাজিল। তবে অলিম্পিকে ঘুরে দাঁড়ানোর স্বপ্নই দেখছেন মেনেজেস। রিও ডি জেনিরোতে দল ঘোষণার সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেছেন, ‘আমি মনে করি না, আর্জেন্টিনার বিপক্ষে একই ফলের পুনরাবৃত্তি ঘটবে। কারণ অলিম্পিকে মেসি থাকবে না। আমাদের এমন একজন খেলোয়াড়ের মুখোমুখি হতে হবে না, যে মাঝ মাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণ-ভাগ ভেঙে বল জালে জড়াবে।’দেশের হয়ে লন্ডন অলিম্পিকে খেলার স্বপ্নের কথা বিভিন্ন সময় প্রকাশ করেন রোনালদিনহো। কিন্তু ফ্লামেঙ্গোর হয়ে খেলার ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় কপাল পোড়ে ৩২ বছর বয়সী এই ফুটবলারের। অবশ্য ফ্লামেঙ্গোর হয়ে একের পর এক ব্যর্থ হওয়ার পরও রোনালদিনহোকে নিয়মিতই ব্রাজিলের হয়ে খেলার সুযোগ দিয়েছেন মেনেজেস। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। এ অবস্থায় রোনালদিনহো ছাড়াই এগিয়ে চলার নীতি নেন ব্রাজিল কোচ।২৩ সদস্যের দলে রোনালদোকে বাদ দেওয়ার সময় মেনেজেস বলেছিলেন, ‘একজনকে দলে আনলেই ব্রাজিল ফুটবলের সমস্যার সমাধান হবে, এমনটাই মনে করেন অনেক ভক্ত। কিন্তু বিষয়টা বুঝতে হবে তাঁদের। সময় এসেছে নতুনদের নিয়ে কাজ করার।’চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় অলিম্পিকের ‘সি’ গ্রুপে ব্রাজিলের তিন প্রতিপক্ষ মিশর, বেলারুশ ও নিউজিল্যান্ড। মূল লড়াইয়ের আগে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে ২০ জুলাই একটি ওয়ার্ম আপ ম্যাচে অংশ নেবে মেনেজেসের দল।স্কোয়াড:গোলরক্ষক: রাফায়েল ক্যাব্রাল ও নেতোডিফেন্ডার: মার্সেলো, রাফায়েল, ডানিলো, আলেক্স সান্দ্রো, থিয়াগো সিলভা, হুয়ান ও ব্রুনো উভিনি।মিডফিল্ডার: রোমেলো, গানসো, অস্কার, সান্দ্রো ও লুকাস।ফরোয়ার্ড: নেইমার, আলেক্সান্ডার পাতো, লিয়েন্দ্রো ড্যামিও ও হালক।