ব্রাজিলের কাঠগড়ায় বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বদেশি আদালত আগেই শুনানি করার সিদ্ধান্ত নিয়েছে। এবার ভিন দেশের আদালতের কাঠগড়ায়ও উঠতে হতে পারে বার্সেলোনাকে। কারণটা নেইমারের দলবদল নিয়ে ‘লুকোচুরি’।
নেইমারের ‘বিতর্কিত’ দলবদল নিয়ে বেশ কিছুদিন ধরেই তোলপাড় চলছে স্পেনে। সেই ঝাপটা এবার লাগল ব্রাজিলেও। পুরো দলবদলে নেইমারের ক্লাব সান্তোস পেয়েছে ১ কোটি ৭০ লাখ ইউরো। সেটার ৬৮ লাখ (শতকরা ৪০ ভাগ) আবার পাওয়ার কথা ডিআইএস নামের এক কোম্পানির। কিন্তু এখন ডিআইএস প্রতিনিধি রবার্তো মরেনো অভিযোগ করছেন, এই টাকাটা তাঁরা পাননি। সাও পাওলোর আদালত এর মধ্যেই বার্সা ও নেইমারকে চুক্তির খুঁটিনাটি পেশ করার জন্য অনুরোধ করেছে।
পরশু কাতালান রেডিও লা জারজাকে মরেনো জানিয়েছেন, ‘ডিআইএস বার্সেলোনা, নেইমার ও ওয়াগনার রিবেরিওর (নেইমারের এজেন্ট) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা এর মধ্যেই ব্রাজিলের আদালতে উঠেছে। এখন সেটা স্পেনেও উঠবে।’ ওয়েবসাইট।