ব্রাজিলের গ্রুপে মিসর, নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধরা অলিম্পিক ফুটবলের সোনাটি এবার ব্রাজিলের চাই-ই চাই। আর সেটি যদি হয় আর্জেন্টিনাকে হারিয়ে! না, দ্বিতীয় চাওয়াটি পূরণ হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না ব্রাজিল। কারণ, এবার অলিম্পিক ফুটবলে বাছাইপর্বই উত্তীর্ণ হতে পারেনি গত অলিম্পিকের সোনাজয়ীরা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে উঠে আসা দুই দলের অন্যটি উরুগুয়ে।আর্জেন্টিনাকে ছাড়াই অলিম্পিক ফুটবলের ড্র হয়ে গেল কাল। ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী মিসর, বেলারুশ ও নিউজিল্যান্ড। ২৬ জুলাই ওল্ড ট্রাফোর্ডে ব্রিটেন-সেনেগাল ম্যাচ দিয়ে গেমস ফুটবল শুরু। এবারের অলিম্পিক ফুটবলকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে সব ফেবারিটই। ফলে মূলত অনূর্ধ্ব ২৩ দলের টুর্নামেন্ট হলেও তিন সিনিয়র খেলোয়াড় দলে রাখার সুযোগ সবাই নেবে বলেই ধারণা করা হচ্ছে। স্বাগতিক ব্রিটেন দলে থাকতে পারেন ডেভিড বেকহাম, উরুগুয়ে যেমন বিবেচনা করছে লুইস সুয়ারেজকে রাখার ব্যাপারটি। ব্রাজিলও বাজিয়ে দেখতে চায় তাদের সম্ভাব্য বিশ্বকাপ দলটি।গ্রুপ ‘এ’ গ্রেট ব্রিটেন, সেনেগাল, আরব আমিরাত, উরুগুয়েগ্রুপ ‘বি’ মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, গ্যাবন, সুইজারল্যান্ডগ্রুপ ‘সি’ ব্রাজিল, মিসর, বেলারুশ, নিউজিল্যান্ডগ্রুপ ‘ডি’ স্পেন, জাপান, হন্ডুরাস, মরক্কো