ব্রাজিলের জিম্বাবুয়ে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের রাজধানী হারারে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ মিটার উঁচুতে। এত দেশ থাকতে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্রাজিলের জিম্বাবুয়ে যাওয়ার কারণ এই একটিই। দক্ষিণ আফ্রিকায় ব্রাজিলকে কিছু ম্যাচ খেলতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে। এরই মহড়া দেওয়া আর কি! এএফপি ও সুপার স্পোর্ট।এ মহড়াটা ভালোই হয়েছে ব্রাজিলের। কাল জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে কার্লোস দুঙ্গার দল। ৪১ থেকে ৫৬ মিনিটের মধ্যে গোল তিনটি করেছেন মাইকেল বাস্তোস, রবিনহো ও এলানো। প্রথম গোলের আগে পর্যন্ত জিম্বাবুয়ে প্রতিরোধ গড়ে তোলার কিছুটা চেষ্টা করেছিল, তবে প্রথম গোলটির পর ম্যাচজুড়ে ছিল শুধুই ব্রাজিল। চাইলেই ব্যবধান আরও বাড়ানোটা হয়তো কোনো ব্যাপারই ছিল না তাদের জন্য। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১১০ নম্বর দলের সঙ্গে এক নম্বর দলের ম্যাচে তো এটাই হওয়ার কথা। ব্রাজিলেও হয়তো এটা নিয়ে তেমন মাতামাতি হবে না। পরাজয় নিয়েও হয়তো আক্ষেপ থাকবে না জিম্বাবুয়ের। ব্রাজিলের সঙ্গে খেলতে পেরেই তো ধন্য তারা!ব্রাজিল দল আসছে বলে হারারেতে ছিল উৎসবের আমেজ। কিশোর-তরুণেরা লাইন করে দাঁড়িয়ে ছিল হোটেলের সামনে। জিম্বাবুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী হেনরিয়েটা রুশওয়ায়া তো বলেই দিয়েছেন, ‘জিম্বাবুয়ের ফুটবলের সেরা ঘটনা এটি।’