ব্রাজিলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বিপক্ষে ৮-০ গোলের জয়টি গত সাত বছরের মধ্যে ব্রাজিলের সবচেয়ে বড় জয়। ২০০৫ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতকে একই ব্যবধানে হারিয়েছিল সেলেসাওরা। সোমবার ব্রাজিল যে হারে এগোচ্ছিল তাতে হুমকির মুখে পড়ে গিয়েছিল ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানের জয়টি। ১৯৪৯ সালে তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (এখনকার কোপা আমেরিকা) বলিভিয়ার বিপক্ষে পাওয়া ১০-১ গোলের জয়টিই আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের সবচেয়ে বড় জয়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দ্বিতীয় বড় জয়টি এসেছে ১৯৫৭ সালে। কোপা আমেরিকাতেই কলম্বিয়াকে ৯-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ওই ম্যাচে ৫ গোল করেছিলেন এভারিস্তো ডি মাসেদো। সোমবারেরটি ব্রাজিলের চতুর্থ বৃহত্তম জয়। ১৯৪৯ সালেই বলিভিয়ার ম্যাচটির ঠিক আগের ম্যাচটিতে ইকুয়েডরকে ৯-১ গোলে হারিয়েছিল ব্রাজিল।