ব্রাজিলের টুর্নামেন্ট
১৯৯২ সালে কিং ফাহাদ কাপ নামে যে প্রতিযোগিতা শুরু হয়েছিল, যেটির অন্য নাম ছিল ইন্টারকন্টিনেন্টাল কাপ, এটাই এখন পরিচিত কনফেডারেশনস কাপ নামে। শুরুতে অবশ্য এটি মহাদেশীয় সেরাদের আসর ছিল না, ছিল না নির্দিষ্ট কোনো ফরম্যাটও। মূলত ১৯৯৭ সাল থেকেই কনফেডারেশনস কাপ নামটা চালু করে ফিফা। শুরুতে দুই বছর পর পর হতো টুর্নামেন্ট। ২০০৫ সালে সিদ্ধান্ত হয় বিশ্বকাপের মতো এই প্রতিযোগিতা হবে চার বছরের ব্যবধানে এবং সেটা বিশ্বকাপ আয়োজক দেশে ঠিক এক বছর আগে। নিচের তালিকাতে দেখতেই পাচ্ছেন, তখন থেকেই শিরোপাটা নিজেদের করে নিয়েছে ব্রাজিল। রোল অব অনার চ্যাম্পিয়ন রানার্সআপ১৯৯২ আর্জেন্টিনা সৌদি আরব১৯৯৫ ডেনমার্ক আর্জেন্টিনা১৯৯৭ ব্রাজিল অস্ট্রেলিয়া১৯৯৯ মেক্সিকো ব্রাজিল২০০১ ফ্রান্স জাপান২০০৩ ফ্রান্স ক্যামেরুন২০০৫ ব্রাজিল আর্জেন্টিনা২০০৯ ব্রাজিল যুক্তরাষ্ট্র২০১৩ ব্রাজিল স্পেন* প্রথম দুটি টুর্নামেন্টের নাম ছিল ইন্টারকন্টিনেন্টাল কাপ