ব্রাজিলের নতুন কোচ মানো মেনেজেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের নতুন কোচ হয়েছেন মানো মেনেজেস। আজ শনিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ কথা জানায়। খবর রয়টার্স।এর আগে কোরিন্থিয়ানসের ম্যানেজার মানো মেনেজেসকে কোচ করার প্রস্তাব দিয়েছিল ব্রাজিল। আজই সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্তের কথা জানান মেনেজেস। তিনি বলেন, ‘আমি ব্রাজিলের ফুটবল কোচ হওয়ার প্রস্তাব গ্রহণ করেছি।’ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসের রামালহোকে কোচ করতে না পেরে কোরিন্থিয়ানসের ম্যানেজার মানো মেনেজেসকে কোচ করার প্রস্তাব দেয় সিবিএফ। ফেডারেশনের সভাপতি রিকার্ডো টিসেরার সঙ্গে বৈঠকে ২০১৪ সালের বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসের কথা জানানোর পর মেনেজেসকে নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়।এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের কাছে হারার পর দুঙ্গাকে বরখাস্ত করা হয়। এর পর থেকেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ানরা নতুন কোচ খুঁজছিল।