ব্রাজিলের পক্ষে নেইমারের দ্বিতীয় গোল -থ্রিডিতে দেখুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ মিনিটে মডরিচকে ফাউল করে এবারের বিশ্বকাপের প্রথম হলুদ কার্ড দেখলেন সেলেসাওদের বড় ভরসা নেইমার! কার্ড দেখে যেন আরও চাঙা হয়ে উঠলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। ঠিক এর দুই মিনিট পরেই নেইমারের গোলেই সমতায় ফিরল ব্রাজিল।
৬৯ মিনিটে ডি-বক্সে ফ্রেডকে ফাউল করে বসলেন দেয়ান লোভরেন। সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি—পেনাল্টি! পেনাল্টি থেকে গোল আদায় করে নিলেন নেইমার। ক্রোয়েশিয়ার গোলরক্ষক স্তিপে প্লেতিকোসা দারুণ চেষ্টা চালিয়েও নেইমারের শটটি সেভ করতে পারলেন না। নেইমারের জোড়া গোলে হলুদের ঢেউ উঠল গোটা স্টেডিয়ামে।