ব্রাজিলের পাশে ওজিলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহজতম একটা সুযোগ নষ্ট করেছেন। নইলে ব্রাজিলের জালে জার্মানির গোল হতো আটটি। মেসুত ওজিল গোলটা হাতছাড়া করায় একটুও ব্যথিত নন। বরং তিনি ব্যথিত ব্রাজিলিয়ানদের হাহাকারে। নিজের টুইটারে আবেগঘন একটা ছবি পোস্ট করেছেন জার্মান মিডফিল্ডার।
সেই ছবিতে দেখা যাচ্ছে মাথায় হ্যাট পরা এক বৃদ্ধ। হ্যাটের আড়াল থেকে উঁকি দিচ্ছে কাঁচাপাকা জুলফি। বকসাদা গোঁফ। হাতে ধরা নকল একটা বিশ্বকাপ ট্রফি। হু হু করে কাঁদছেন শিশুর মতো। ব্রাজিলের অনেক গৌরবগাথার সাক্ষী এই শেষ বয়সে চাক্ষুষ হলেন দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় লজ্জারও। সেই বৃদ্ধকে সান্ত্বনা দিচ্ছে এক কিশোরী, হয়তো তাঁরই নাতনি।
ওজিল লিখেছেন, ‘অসাধারণ একটা দেশ, অসাধারণ এখানকার মানুষ, বিস্ময়কর সব ফুটবলার। এই ম্যাচ আপনাদের গর্বের কোনো ক্ষতি হবে না।’