ব্রাজিলের মিশ্র অনুভূতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকে মেয়েদের ফুটবল থেকে বিদায়ঘণ্টা বেজে গেল ব্রাজিলের। পরশু কোয়ার্টার ফাইনালে আগের দুই অলিম্পিকের রুপা জয়ী ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জাপান। তবে সেমিফাইনালে ওঠে সোনা জয়ের আজন্ম স্বপ্নটা আরও রাঙিয়েছে ব্রাজিলের পুরুষ দল। কাল পুরুষদের কোয়ার্টার ফাইনালে নেইমার-গানসোদের ব্রাজিল ৩-২ গোলে হারিয়েছে হন্ডুরাসকে। ১০ জনের দল মিসরকে ৩-০ গোলে হারিয়ে জাপানের পুরুষ দলও পা রেখেছে সেমিফাইনালে। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে সেনেগালকে ৪-২ গোলে হারিয়ে মেক্সিকোও শেষ চারে।মেয়েদের বিভাগে জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডা শেষ চারে। রয়টার্স, এএফপি।