ব্রাজিলের সমস্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণ ও মেরামতকাজ শুরুর জন্য আয়োজক ব্রাজিলকে ৩ মে সময়সীমা বেঁধে দিয়েছে ফিফা। নির্ধারিত সময়সীমা এগিয়ে এলেও এখনো কাজই শুরু হয়নি। ব্রাজিলের ফুটবল ফেডারেশন সভাপতি রিকার্ডো টিসেইরা সতর্ক করে দিয়ে বলছেন, ‘কাজ শুরু করতে না পারলে বড় ধরনের সমস্যায় পড়তে হবে আমাদের।’ ব্যাংকগুলোর ঋণ দানে অনীহার কারণেই এ সমস্যা বলে মনে করেন আয়োজকেরা। এএফপি।