ব্রাজিলের সমালোচনায় ফিফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ প্রস্তুতির ধীরগতি দেখে এর আগেও নিজেদের অসন্তুষ্টি গোপন রাখেনি ফিফা। এবার তো ব্রাজিলকে একেবারে ধুয়ে দিল ফিফা। সময়মতো সবকিছু ঠিকঠাক করার তাগিদ দিয়ে সংস্থার মহাসচিব জেরোম ভালকে জানিয়েছেন, বিশ্বকাপ প্রস্তুতিকে এগিয়ে নেওয়ার জন্য ব্রাজিলের উচিত নিজেদের ধাক্কা মেরে জাগিয়ে তোলা।প্রস্তুতির ধীরগতির জন্য ঘরে-বাইরে সমালোচিত ব্রাজিল। কিন্তু এবারের মতো প্রতিক্রিয়া ফিফা আগে কখনো দেখায়নি। ‘কেন সবকিছু এগোচ্ছে না, তা আমার বোধগম্য নয়। সময়ের সূচি মেনে স্টেডিয়ামের কাজ এগোচ্ছে না। কেন সবকিছু এত পিছিয়ে?’—ভালকে এই প্রশ্ন তুলে বলেছেন, ‘দুঃখিত, এটা আমাকে বলতে হচ্ছে, কিন্তু ব্রাজিলে কোনো কিছুই তো ঠিকমতো হচ্ছে না।’ এখন করণীয়টাও বাতলে দিয়েছেন ফিফা মহাসচিব, ‘নিজেকেই জাগিয়ে তুলতে হবে আপনাকে, যাতে বিশ্বকাপটা ঠিকমতো হয়। এবং এখন এটাই করতে হবে আপনাকে।’ বিশ্বকাপ জেতার চেয়ে বিশ্বকাপের সফল আয়োজনই ব্রাজিলের অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন ভালকে। এএফপি।