প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপারটা ঈর্ষণীয়ই ছিল। এই বিশ্বকাপের আগে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরের দেশগুলোর সঙ্গে ১৭টি ম্যাচ খেলে ১৭টিতেই জিতেছিল ব্রাজিল। পরশু ফোর্তালেজায় সেই গর্বটা চুরমার হলো মেক্সিকোর কাছে। মেক্সিকো অবশ্য দেড় দশক ধরেই নিজেদের ব্রাজিল-ঘাতক হিসেবে প্রমাণ দিয়ে চলেছে। সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচে মেক্সিকোর কাছে ১০ বার হেরেছে ব্রাজিল, যার সাতটিই গত ১৫ বছরে। মেক্সিকোর চেয়ে শুধু আর্জেন্টিনা (৩৬) ও উরুগুয়ের (১৯) কাছেই বেশি হেরেছে ব্রাজিল। মেক্সিকোর সমান ১০ বার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে প্যারাগুয়েও। তবে প্যারাগুয়ে ব্রাজিলের সঙ্গে খেলেছে ৭৪ বার, মেক্সিকো মুখোমুখি হয়েছে ৩৯ বার।