ব্রাজিল-জার্মানি ফাইনাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল তো ফাইনালে উঠবেই। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে কে, সেটা নিয়েই ব্রাজিলিয়ানদের মধ্যে যত বিভ্রান্তি। ১৯৫০ বিশ্বকাপের ক্ষতে প্রলেপ দিতে পেলে ফাইনালের প্রতিপক্ষ হিসেবে চান উরুগুয়েকে। জিকোর পছন্দ ‘চিরশত্রু’ আর্জেন্টিনা। তিনটি বিশ্বকাপের ফাইনালে খেলা কাফু আবার জোয়াকিম লোর জার্মানির খেলায় মুগ্ধ। দুবারের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার একরকম নিশ্চিতই, ১৩ জুলাই মারাকানার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হবে জার্মানি। ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছে জার্মানিকে হারিয়েই। কাফুর অধিনায়কত্বেই ২০০২ বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ৪৪ বছর বয়সী সাবেক ডিফেন্ডারের বিশ্বাস, ‘জার্মানির খেলায় দারুণ উন্নতি হয়েছে। আমরা সবাই মনে করি, ফাইনালে জার্মানিই আমাদের প্রতিপক্ষ হবে। তারা নিশ্চিতভাবেই ফাইনালে উঠবে।’ ওয়েবসাইট।