ব্রাজুকা-বিপত্তি?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ বিশ্বকাপের বল জাবুলানি নিয়ে কম বিতর্ক হয়নি। গোলরক্ষকদের জন্য বলটা ছিল আতঙ্ক, অভিযোগ ছিল ক্যাসিয়াস ও নয়্যারদের। এবার ব্রাজিল বিশ্বকাপের বল ব্রাজুকা নিয়ে অভিযোগ উঠল আগেই। কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড ওসপিনা বলেছেন, নতুন এই বলটা স্ট্রাইকারদের দারুণ পছন্দ হবে। কারণ, এটির ফ্লাইট বুঝতে জেরবার হতে হবে গোলরক্ষকের। ওসপিনার দাবি, ‘এই বলটা বাতাসে অনেক বেশি ভাসে। এটা দর্শকদেরও পছন্দ হবে। কিন্তু গোলরক্ষকদের এটার সঙ্গে মানিয়ে নিতে অনেক বেশি খাটতে হবে। বলটা আসলে গোলের জন্যই বানানো।’ ওসপিনার কথা সত্যি কি না, সেটি সময় হলেই জানা যাবে। এএফপি।