ব্রাজুকায় পা সুয়ারেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেন্ডুলামের মতো দুলতে থাকা লুইস সুয়ারেজের ভাগ্য এবার বোধ হয় স্থির হতে চলেছে। পরশু ছোট ছোট পাস আর হেড অনুশীলন করেছেন উরুগুইয়ান তারকা। এর আগের দিন অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন। সেদিন অবশ্য গা গরমের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাঁর অনুশীলন। ২৭ বছরের এই উরুগুইয়ান লিভারপুলকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানোর স্বপ্ন দেখিয়েছিলেন। সেখানে দলগতভাবে সফল না হলেও নিজে হয়েছেন সর্বোচ্চ (৩১) গোলদাতা। লিভারপুলের এই ¡স্ট্রাইকার ব্রাজিল বিশ্বকাপে উরুগুয়ে ফুটবলের মূল অস্ত্রও। মাঠে বহু লড়াইয়ে জিতেছেন৷ এবার চোটের সঙ্গেও সুয়ারেজ জিতবেন, এমনই প্রত্যাশা উরুগুয়ের কোচ অস্কার তাবারেজের। ওয়েবসাইট৷