ব্রাদার্স-আরামবাগও ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ব্রাদার্স-আরামবাগ ম্যাচও ড্র (০-০)। ব্রাদার্স দ্বিতীয় পর্বে মাঠে নামছে ৪-৫ জন নতুন খেলোয়াড় নিয়ে। যারা এর আগে পেশাদার লিগে খেলেনি। অবনমন-শঙ্কায় পড়ে যাওয়া দলটি উঠে দাঁড়াতে পারবে কি না তা সময়ই বলবে। আরামবাগও অবনমন-শঙ্কায় আছে। কালকের এক পয়েন্ট দুই দলের কাছেই মহার্ঘ। ১৪ ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট হলো ১৫। আরামবাগেরও তা-ই।