ব্রাদার্সসহ চারটি দল দলবদল সারল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালই প্রথম মনে হলো, ফুটবলে দলবদল নামে একটা পর্ব আছে! একসময় দলবদল নিয়ে কত আবেগ, অনুভূতি ছিল সমর্থকদের! তিন দিনের মধ্যে দলবদলের আনুষ্ঠানিকতা সেরে ফেলা হতো। কিন্তু এখন ফিফার নিয়মের কথা বলে দলবদল হয় দুই মাসব্যাপী!দলগুলো ঘর গোছালেও দলবদলের আনুষ্ঠানিকতা সারে হেলেদুলে। এবার দুই মাসের সময়সীমা শেষ হওয়ার ঠিক আগের দিন গতকাল দলবদল সারতে বাফুফে ভবনে এল চারটি দল—ব্রাদার্স, আরামবাগ, রহমতগঞ্জ ও ফেনী সকার। আজ শেষ দিনে আসছে শেখ রাসেল।এই চার দলে বড় কোনো নাম নেই। ব্রাদার্স নামে বড়, তবে দল করেছে সাদামাটা। অনূর্ধ্ব-১৯ থেকে সরাসরি সাফ দলে সুযোগ পাওয়া ফরোয়ার্ড মালেক ও অনীককে নিয়েছে ব্রাদার্স। দলটি এখনো বিদেশি নিবন্ধন করায়নি। কোচ সৈয়দ নইমুদ্দিন আরও কয়েক দিন দেখে বিদেশি নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিদেশি নেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবার সবচেয়ে লক্ষণীয়, খেলোয়াড়েরা যে যেখানে কথা দিয়েছেন, নাম লিখিয়েছেন সেখানেই। কেউ পাল্টি খেয়েছেন, এমন অভিযোগ শোনা যায়নি।