ব্রাদার্সের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাল ছিঁড়ে গোল হয়েছে এমন সন্দেহে গত শুক্রবার কমলাপুর স্টেডিয়ামে মাঠে ঢুকে লাইন্সম্যানের দিকে তেড়ে গিয়েছিলেন ব্রাদার্স ইউনিয়নের কিছু উগ্র সমর্থক। মুক্তিযোদ্ধার বিপক্ষে ওই ম্যাচে রেফারির সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় হয় ক্লাব কর্মকর্তাদের। ম্যাচ কমিশনারের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে কাল পেশাদার লিগের ডিসিপ্লিনারি কমিটি এ জন্য ১০ হাজার টাকা জরিমানা করেছে ব্রাদার্স ইউনিয়নকে। এবং ওই সময় ডাগ-আউটে থাকা কর্মকর্তাদেরও সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে তাঁরা এমন আচরণ থেকে বিরত থাকেন।