ব্রাদার্সের টানা দ্বিতীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া ব্রাদার্স নিজেদের বদলে ফেলেছে অনেকটা। তৃতীয় ম্যাচে তারা ১-০ গোলে হারায় চ্যাম্পিয়ন শেখ রাসেলকে। সেই আত্মবিশ্বাস নিয়ে কাল চতুর্থ ম্যাচেও পুরো ৩ পয়েন্ট তুলল, বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ব্রাদার্স হারাল ২-১ গোলে।
৩২ মিনিটে প্রথম গোল পেয়েছে ব্রাদার্স। ফয়সাল মাহমুদের বাড়ানো বল গড়ানো শটে জালে পাঠান জুয়েল রানা। ব্যবধান দ্বিগুণ হয়েছে ৮৩ মিনিটে। গোলের উৎসটা গড়ে দেন মিডফিল্ডার রুবেল মিয়া। দুই ডিফেন্ডারকে কাটিয়ে তাঁর নেওয়া শট চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক পিরুজ্জামান পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বদলি স্ট্রাইকার ভিক্টর অ্যান্থনি বল ঠেলে দেন জালে। মিনিটে চারেক পর মিডফিল্ডার শাফাতুর রহমান দারুণ এক হেডে ব্যবধান কমান।
চার ম্যাচে এটি চট্টগ্রাম আবাহনীর তৃতীয় হার। পয়েন্ট মাত্র ১।