ব্রাদার্সের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগে কাল ঢাকায় ব্রাদার্স-ফরাশগঞ্জ ২-২ গোলে ড্র করেছে। ৪২ মিনিটে কালু জনসনের গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। বিরতির পর প্রথম মিনিটেই ব্রাদার্সকে ম্যাচে ফেরান বিচা রিচার্ডস। ৫৮ মিনিটে ফরাশগঞ্জের সৈকত লাল কার্ড দেখেন। কিন্তু ১০ জনের দলের বিপক্ষে শেষ পর্যন্ত জিততে পারেনি ব্রাদার্স। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে তারা, ফরাশগঞ্জের পয়েন্ট ৭।আজকের খেলা: রহমতগঞ্জ-চট্টগ্রাম মোহামেডান (৪টা, কমলাপুর স্টেডিয়াম)।