ব্রাদার্সের হার, বিদায় মোহামেডানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরেছে ব্রাদার্স আর বিদায় হয়ে গেছে মোহামেডানের! ম্যাচটি ছিল ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের মধ্যে। কিন্তু এর গুরুত্ব ছিল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছেই বেশি। কারণ, ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছিল এ দলের শেষ চারে পৌঁছানোর টিকিট।সমীকরণটা ছিল এমন—আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ব্রাদার্স যদি জয় পায়, তাহলে তাদের সঙ্গে শেষ চার নিশ্চিত হবে মোহামেডানেরও। আর হেরে গেলে তাদের সব প্রত্যাশাই ব্যর্থ। তবে ভাগ্য সহায় হয়নি কালো-সাদা জার্সিধারীদের। জয় পেয়েছে মুক্তিযোদ্ধা। ৩-০ গোলের বড় ব্যবধানে গোপীবাগের দলটিকে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। অন্যদিকে বিদায় ঘণ্টা বেজে গেছে মোহামেডানের।—বাসস