ব্রাদার্সকে রুখল শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ফুটবল লিগে কাল ৮২ মিনিট ১০ ​জন নিয়েও শেখ রাসেলের ​িবপক্ষে দুবার এ​িগয়ে গিয়ে​িছল ব্রাদার্স। ২-২ গোলের ম্যাচে এটা তাদের জন্য বড় কৃতিত্বই। ৮ মিনিটে গোলরক্ষক সুজন লাল কার্ড দেখলে ১০ জন হয়ে পড়া ব্রাদার্সকে ৩৮ মিনিটে এগিয়ে নেন হাইতিয়া​ন ফরোয়ার্ড ওয়েলসন। ৬৫ মিনিট ১-১ করেন সুমন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সিমন ২-১ করার পরপর​ই রাসেলকে ম্যাচে ফেরান সবুজ। আজ সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল-ফেনী সকার, চট্টগ্রামে সাড়ে পাঁচটায় চট্টগ্রাম আবাহনী-বারিধারা ম্যাচ।