ব্রাভোর অভাব বোধ করবে ওয়েস্ট ইন্ডিজ : সিডন্স
নিজের শিষ্যদের প্রতি অগাধ আস্থা কোচ জেমি সিডন্সের। তাঁর ধারণা কাল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সেরা খেলাটাই খেলবে তাঁর ছেলেরা। আর এই জয়, বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে দেবে।সিডন্স আজ বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘কালকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর অভাব বোধ করবে। কেবল তাই নয়, ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ব্যাটসম্যান আড্রিয়ান বারাথ ও উইকেটরক্ষক কার্লটন বাফকেও তাঁর খুব মিস করবে।’এই তিন খেলোয়াড়ের অনুপস্থিতি ওয়েস্ট ইন্ডিজ দলকে দুর্বল করে দিয়েছে-এমনটা অবশ্য ভাবছেন না সিডন্স। তিনি বলেন, দলটিতে কয়েকজন ম্যাজ উইনার রয়েছে। ক্রিস গেইল, রামনরেশ সারোয়ান, শিবনারায়ণ চন্দরপল কিংবা ড্যারেন ব্রাভো-এঁরা সকলেই নিজেদের দিনে ভয়ংকর হয়ে উঠতে পারেন।বাংলাদেশ দলেও ম্যাচ উইনারের সংখ্যা নেহাতই কম নয় বলে তিনি জানিয়েছেন। তাঁর আশা, বাংলাদেশের ম্যাচ উইনাররা কাল অবশ্যই পারফরম্যান্সে ক্যারিবীয় ম্যাচ উইনারদের ছাড়িয়ে যাবেন।আশাটি কেবল সিডন্সেরই নয়, এদেশের ক্রিকেট পাগল সব মানুষেরই।