ব্রাভোর নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণখোলা উদ্যাপনের জন্য ওয়েস্ট ইন্ডিয়ানদের জুড়ি নেই। গ্যাংনাম-নাচ তো সাড়াই ফেলে দিয়েছিল। সেই নাচে পটু ড্যারেন ব্রাভোকে এবার নাচতে হবে কিনা ক্যামেরার সামনে! তামিল চলচ্চিত্র উলার একটা গানে নাচবেন ব্রাভো। কিন্তু বলিউড বাদ দিয়ে তামিল ছবিতে কেন? আইপিএলে ব্রাভো খেলেন চেন্নাই সুপার কিংসে। রুপালি জগতের সঙ্গে যোগাযোগটা ঘটেছে সেই সূত্রেই। সামনের সপ্তাহেই ওই গানের শুটিং শুরু হওয়ার কথা। ওয়েবসাইট।