প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বৈত শিরোপা কাল পঞ্চমবারের মতো জিতলেন বব ও মাইক ব্রায়ান। সব মিলিয়ে আমেরিকান যমজের এটা দশম গ্র্যান্ড স্লাম। তাঁদের ঝুলিতে আছে তিনটি ইউএস ওপেন ও একটি করে ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন ট্রফি। সবচেয়ে বেশি টুর্নামেন্ট (৬৮টি) জয়ের রেকর্ডও তাঁদের। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের ফাইনাল (১৭টি), টানা গ্র্যান্ড স্লামের ফাইনাল (৭টি), এটিপি ট্যুরের ফাইনাল (১০৫টি), এটিপির সেরা দ্বৈত দলের (৬ বার) রেকর্ডও তাঁদের দখলে। রেকর্ড টানা ২২৬ সপ্তাহ ধরে তাঁরা আছেন ডাবলস র্যাঙ্কিংয়ে এক নম্বরে। তবে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটা গড়তে আরও তিনটি শিরোপা জিততে হবে দুই ভাইকে। ১২টি গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ডটি অস্ট্রেলিয়ান জুটি জন নিউকম্ব ও টনি রোশের। এই জুটির মাঝে আছেন আরেক অস্ট্রেলিয়ান জুটি মার্ক উডফোর্ড ও টড উডব্রিজ।