ব্রিজ টুর্নামেন্ট শুরু কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আগামীকাল শুরু হচ্ছে পাঁচ দিনের ম্যাক্স গ্রুপ ব্রিজ টুর্নামেন্ট। বাংলাদেশ ব্রিজ ফেডারেশন ও ইঞ্জিনিয়ার রিক্রিয়েশন সেন্টারের যৌথ উদ্যোগে এটিই হবে দেশের সবচেয়ে বড় ব্রিজ আয়োজন। এ উপলক্ষে কাল এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) মোশাররফ হোসেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্রিজ ফেডারেশনের সহসভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর প্রমুখ।