প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসের নানা রকম খেলার মধ্যে ব্রিজ ভালোই জনপ্রিয়। অথচ এখন বলা হচ্ছে ব্রিজ কোনো খেলাই নয়। ব্রিটেনের একটি আদালত কিন্তু এই রায়ই দিয়েছেন। স্পোর্ট ইংল্যান্ড প্রথমে ব্রিজকে খেলা হিসেবে স্বীকৃতি দেয়নি। তাদের দাবি, ব্রিজে কায়িক পরিশ্রম নেই, সুতরাং এটি খেলা হতে পারে না। পরে ইংলিশ ব্রিজ ইউনিয়ন (ইবিইউ) আদালতের শরণ নেয়। কিন্তু আদালতে গিয়েও নিরাশ হতে হয়েছে, বিচারক স্পোর্ট ইংল্যান্ডের সিদ্ধান্তই বহাল রেখেছেন। ইবিউ এখন এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে। সংস্থাটির দাবি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দাবাকে স্বীকৃতি দিয়েছে। সেখানেও তো শারীরিক পরিশ্রমের কিছু নেই। ২০২০ অলিম্পিকে দাবা-ব্রিজ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এখন আদালত শেষ পর্যন্ত তাদের কথা শুনলে হয়। এএফপি।