ব্রিজটাউনে উজ্জল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিজটাউন টেস্টে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে অসি ব্যাটসম্যানদের চেপে বসতে দেয়নি ক্যারিবীয় বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেটে করা ৪৪৯ রানের জবাবে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২৪৮ রান। ৫ উইকেট হাতে রেখে অসিরা এখনো পিছিয়ে ২০১ রানে।অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭৩ রান এসেছে অধিনায়ক মাইকেল ক্লার্কের ব্যাট থেকে। এছাড়া ডেভিড ওয়ার্নার ৪২ ও মাইক হাসি ৪৭ রানে আউট হন। রিকি পন্টিং ফিরে যান ব্যক্তিগত ৪ রানে, রান আউটের শিকার হয়ে। অস্ট্রেলিয়ার চারটি উইকেট ভাগাভাগি করেন কেমার রোচ (১টি), দেবেন্দ্র বিশু (১টি) ও ড্যারেন স্যামি (২টি)। সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ ৪৪৯/৯, ডিক্লে. (১৫৩ ওভার)চন্দরপাল ১০৩, ব্রাফেট ৫৭, এডওয়ার্ডস ৬১হ্যারিস ২/৮৩, ওয়ার্নার ২/৪৫অস্ট্রেলিয়া ২৪৮/৫ (৯৫ ওভার)ক্লার্ক ৭৩, মাইক হাসি ৪৭ড্যারেন স্যামি ২/৩৩(তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ২০১ রানে পিছিয়ে)