ব্রিজটাউনে ধুঁকছে জিম্বাবুয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের প্রথম বলটা শর্ট অব লেংথ, লাগল টিনো মায়োয়োর পাঁজরে। তখনই বোঝা যাচ্ছিল, কেমার রোচ ভোগাবেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। ঘরের মাঠে বারবাডিয়ান পেসার খানিক পর উপড়ালেন ওপেনার ভুসি সিবান্দার (১২) স্টাম্প। রোচের প্রথম স্পেল ৫-২-৬-১। বুকে-পিঠে আঘাত সয়ে মায়োয়ো আর হ্যামিল্টন মাসাকাদজা একটা জুটি গড়ার চেষ্টা করেছিলেন। তবে সম্ভাবনাময় জুটিটা ৪২ রানেই থেমে গেছে সেই রোচের আঘাতে। দ্বিতীয় স্পেলে ফিরেই মাসাকাদজাকে (১৭) তুলে নিয়েছেন রোচ। পরে শিলিংফোর্ড ফিরিয়েছেন মায়োয়ো ও ওয়েলারকে। তবে আউট হওয়ার আগে মায়োয়ো পূর্ণ করেন হাফ সেঞ্চুরি (৫০)। গ্যাব্রিয়েলের শিকার হয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরও ফিরিয়ে গেছেন প্যাভিলিয়নে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে তুলেছে ৬ উইকেটে ১৫৮ রান। ওয়েবসাইট।