ব্রিজটাউনে বোলারদের রাজত্ব
ব্রিজটাউনে ধুঁকতে ধুঁকতেই ২১১ রানে শেষ হয়ে গেছে জিম্বাবুয়ের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের অবস্থাও খুব একটা সুবিধার নয়। ১৮ রান তুলতেই ২ উইকেট নেই তাদের।জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে পেরেছে মাত্র ৭৬.৪ ওভার। কেমার রোজ কিংবা টিনো বেস্ট নন, জিম্বাবুয়েকে খেয়ে দিয়েছেন দুই অফব্রেক বোলার মারলন স্যামুয়েলস ও শেন শিলিংফোর্ড। তাঁরা নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন সাতটি উইকেট। স্যামুয়েলস ১৩ রানে ৪টি এবং শিলিংফোর্ড ৫৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে কবর দেন জিম্বাবুইয়ানদের দীর্ঘ ইনিংসের স্বপ্নের।জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ইনিংসটা এসেছে টিনো মাওয়েয়োর ব্যাট থেকে। তিনি ঠিক ৫০ রান করে শিলিংফোর্ডের বলে কাইরেন পাওয়েলের হাতে ধরা পড়েন। মাওয়েয়ো ছাড়া জিম্বাবুয়ের আর কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সংগ্রহই ত্রিশের কোটা ছাড়ায়নি। ২০ থেকে ২৯ এর মধ্যে স্কোর আছে ৩টি; দশ থেকে বিশের মধ্যে ৩টি। দীর্ঘ পরিসরে খেলার অনভ্যস্থতা কাল ব্রিজটাউন টেস্টের প্রথম দিন জিম্বাবুয়েকে বেশ ভালোভাবেই ভুগিয়েছেন।জিম্বাবুয়ের ২১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ভালো হয়নি। দিন শেষে ১১ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েই ২ উইকেট হারিয়েছে তারা। প্যাভিলিয়নে ফিরে গেছেন কাইরেন পাওয়েল ও নাইটওয়াচম্যান কেমার রোচ। দুটি উইকেটই তুলে নিয়েছেন কাইল জারভিস। দুজনেই পড়েছেন এলবিডব্লিউর ফাঁদে। রয়টার্স