ব্রিটিশ অধিনায়ক গিগস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের গোধূলিতে এসে দারুণ এক সম্মান পেলেন রায়ান গিগস। লন্ডন অলিম্পিকে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার নেতৃত্ব দেবেন ব্রিটিশ ফুটবল দলকে। অধিনায়ক হিসেবে স্টুয়ার্ট পিয়ার্স ভেবেছিলেন অ্যারন রামসে, মিকা রিচার্ডস, ক্রেইগ বেলামিকেও। তবে শেষ পর্যন্ত গিগসের অভিজ্ঞতাকেই গুরুত্ব দিলেন কোচ। গিগসও নিজের অভিজ্ঞতাকে বিশেষ মূল্য দিচ্ছেন, ‘অবশ্যই আমার অভিজ্ঞতা অনেক এবং অধিনায়ক হিসেবে তরুণদের মধ্যে সেই অভিজ্ঞতা বিলিয়ে দেওয়ার চেষ্টা করব।’৩৮ বছর বয়সী ফুটবলার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন পাঁচ বছর আগে। ইউনাইটেডের হয়ে ২১ বছরের ক্যারিয়ারে ১২টি প্রিমিয়ার লিগ, পাঁচটি এফএ কাপ ও দুটি চ্যাম্পিয়নস লিগ জিতলেও নিজ দেশ ওয়েলসের হয়ে কখনোই বড় কোনো টুর্নামেন্টে খেলতে পারেননি। অলিম্পিকে সোনা জয়ে নেতৃত্ব দিতে পারলে হয়তো কিছুটা হলেও কমবে সেই আক্ষেপ! এএফপি।