ব্রিটিশ-স্বপ্ন বইছেন মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডনে পারেননি অ্যান্ডি মারে। ফাইনালে রজার ফেদেরারের কাছে হেরে ব্রিটিশদের আক্ষেপের প্রহর শুধুই বাড়িয়েছেন। মাস না যেতেই অল ইংল্যান্ড ক্লাবে আবার তাঁকে সুযোগ করে দিয়েছে এবার অলিম্পিক। সোনার লড়াই থেকে মাত্র এক ম্যাচের দূরত্বে দাঁড়িয়ে এই টেনিস তারকা। তবে ফাইনালে ওঠাটা মোটেও সহজ হবে না তাঁর। প্রতিপক্ষ যে নোভাক জোকোভিচ। মারের মতোই প্রথম সোনার হাতছানি এই সার্বিয়ানের সামনে। আজ শেষ চারের লড়াই এ দুই প্রবল প্রতিপক্ষের।কাল কোয়ার্টার ফাইনালে মারে স্পেনের নিকোলাস আলমাগ্রোকে ৬-৪, ৬-১ গেমে এবং জোকোভিচ ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গাকে ৬-১, ৭-৫ গেমে হারিয়েছেন। জন ইসনারকে ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন রজার ফেদেরারও। শেষ চারে তাঁর প্রতিপক্ষ হুয়ান মার্টিন দেল পোত্রো।মেয়েদের এককের শেষ চারে উঠেছেন সেরেনা উইলিয়ামস, ভিক্টোরিয়া আজারেঙ্কা ও মারিয়া কিরিলেঙ্কো। কিম ক্লাইস্টার্সের বিপক্ষে লড়ছিলেন মারিয়া শারাপোভা। ওয়েবসাইট।