ব্রিটেনের রানির চুমু চান বালোতেল্লি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উরুগুয়ের কাছে হারের পর ইংল্যান্ডের বিশ্বকাপ-স্বপ্ন আপাতত সরু সুতোয় ঝুলছে! দ্বিতীয় রাউন্ডে যেতে রয় হজসনের দলকে তাকিয়ে থাকতে হবে শুক্রবারের ইতালি-কোস্টারিকা ম্যাচের দিকে। ইংলিশদের এ ত্রাহি দশায় দারুণ রসিকতা করে বসলেন মারিও বালোতেল্লি!
উরুগুয়ের বিপক্ষে ইংল্যান্ডের পরাজয় নিশ্চিত হওয়ার পরপরই ইতালির স্ট্রাইকার টুইট করেছেন, ‘যদি আমরা কোস্টারিকাকে হারিয়ে দিতে পারি তাহলে ব্রিটেনের রানির কাছ থেকে চুমু চাই। অবশ্যই গালে!’ মুহূর্তেই টুইটটি সাড়া ফেলেছে ফুটবল দুনিয়ায়। মানাউসে অনুষ্ঠিত ইল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়সূচক গোল করে ইংলিশদের হূদয় ভেঙেছিলেন ‘ব্যড বয়’ বালোতেল্লি। এবার সে দগদগে ক্ষতে দিলেন ‘সরস’ খোঁচা! ইংলিশরা সইতে পারবে তো? এএফপি।