ব্রিটেনের সেরা ক্রীড়াব্যক্তিত্ব ব্র্যাডলি উইগিন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেসিকা ইনিস ও অ্যান্ডি মারেকে পেছনে ফেলে ব্রিটেনের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন সাইক্লিস্ট ব্র্যাডলি উইগিন্স। ৩২ বছর বয়সী উইগিন্স সাতটি অলিম্পিক পদক জয়ের গৌরবের অধিকারী। তিনি সম্প্রতি জিতেছেন ট্যুর ডি ফ্রান্স শিরোপা। দর্শকদের ভোটে তিনি ব্রিটেনের ক্রীড়াক্ষেত্রের সবচেয়ে সম্মানজনক এ শিরোপাটি জিতেছেন।ডাচেস অব কেমব্র্রিজ কেট মিডলটনের কাছ থেকে ব্রিটেনের বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্বের পদক নেওয়ার পর উইগিন্স বলেন, ‘এটি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সন্ধ্যা। যাঁর কাছ থেকে পদক নিলাম আর যাঁরা আমাকে ভোট দিয়ে এই বিরল সম্মান হাতে নেওয়ার সুযোগ করে দিয়েছেন, আমার কৃতজ্ঞতা সবার প্রতিই।’ এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন টুইটারে দেওয়া শুভেচ্ছাবার্তায় বলেছেন, অনন্য বিজয়ী উইগিন্স, ব্রিটেনের ক্রীড়া ইতিহাসে বছরটি স্মরণীয় হয়ে থাকবে।ব্রিটেনের সেরা ক্রীড়াব্যক্তিত্ব নির্বাচনের এই প্রক্রিয়ায় ভোট দিয়েছেন ১৬ লাখ খেলাপাগল ব্রিটিশ। এর মধ্যে ৩০ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী ব্র্যাডলি উইগিন্স।