ব্রিসবেনে ক্লার্ককে নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল স্কোয়াড থেকে টেস্টের আগে আগে ১২ জনের দল ঘোষণা করা ঘরের টেস্টে অস্ট্রেলিয়ার রীতি। চোট-সমস্যায় এবার এই রীতি ভঙ্গ হয়েছে আগেই, ১৭ জনের স্কোয়াড থেকে ঘোষণা করা হয়েছিল ১৩ জনের দল। এবার বাড়ল আরও একজন। ক্যারিয়ার-জুড়ে বয়ে বেড়ানো মাইকেল ক্লার্কের পিঠের চোটটা আবার মাথাচাড়া দেওয়ায় দলে ডাকা হয়েছে উসমান খাজাকে।নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডের সর্বশেষ ম্যাচটিতে সেঞ্চুরি করার পথেই ক্লার্কের পিটের ব্যথাটা আবার ফিরে আসে। তবে ব্রিসবেনে পৌঁছানোর পর প্রথম অনুশীলন সেশনে ব্যাটিং করতে না পারলেও ব্রিসবেনে খেলার আশা ছাড়ছেন না অস্ট্রেলিয়ান সহ-অধিনায়ক, ‘ব্যথা অনুভব করছি বলেই আজ (গতকাল) ব্যাটিং করিনি। তবে আমি আগামীকাল (আজ) ও বুধবার ব্যাট করব।’ইংল্যান্ডের বিপক্ষেই ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান করেছেন ক্লার্ক, সর্বশেষ দুটি অ্যাশেজে গড় ৭৭.৮০ ও ৬৪। তিনি খেলতে না পারলে অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়ে যেতে পারে বাঁহাতি খাজার। প্রথম শ্রেণীর ক্রিকেটে পাকিস্তানি বংশোদ্ভূত ২৩ বছর বয়সী ব্যাটসম্যানের গড় ৫০.২৫। ওয়েবসাইট।